দিব‍্যেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - The News Lion

দিব‍্যেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ



দি নিউজ লায়ন;  কাঁথির দেশপ্রান কলেজে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হল ।এই কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। জানা গেছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইনস্পেক্টর অফ কলেজ অভিজিৎ রায় চৌধুরী।উল্লেখ দীর্ঘদিন ধরে দেশপ্রান কলেজের পরিচালন কমিটির সভাপতি ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী।তাঁর দাদা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গত ১৯ ডিসেম্বর তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কিছুদিন পরেই এই কলেজের পরিচালন কমিটির সভাপতির আসন থেকে পদত্যাগ করেন দিব্যেন্দু অধিকারী।


কলেজ পরিচালন কমিটি ও অধ্যক্ষের প্রতক্ষ-পরোক্ষ মদতে এই কলেজে একাধিক দুর্নীতি হয়েছে বলে দেশপ্রাণ কলেজের ছাত্র সংসদের থেকে রজ্যের মুখ্যমন্ত্রী,শিক্ষা মন্ত্রী থেকে স্থানীয় প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ করা হয়েছে।এমন কি দুর্নীতির প্রতিবাদ জানিয়ে কাঁথির করকুলিতে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ । সেই সাথে কিছুদিন আগে রাতের অন্ধকারে কলেজ থেকে কিছু কাগজ সরানোর সময় হাতেনাতে কলেজের দুই কর্মীকে পাকড়াও করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।কলেজের অধ্যক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই কাজ হয়েছিল বলেও তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এর মধ্যেই রাজ্যের শিক্ষা দফতর ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্তের জন্য কমিশন নিয়োগ করায়  খুশি বিদ্যালয়ের পড়ুয়ারা ও স্থানীয় বাসিন্দারা ।তাঁরা আশা প্রকাশ করেছেন এর ফলে অবিলম্বে অভিযুক্তরা শাস্তি পাবে  ।

দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিটের সভাপতি আবেদ আলী খান জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে যে লড়াই চালিয়ে আসছিলেন তা সফল হয়েছে কমিশন তদন্ত শুরু করেছে তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.